মোঃআকাশ আহমেদ,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ জনগণের সাথে উঠান বৈঠক করেছেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও আসন্ন ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরী।
বুধবার বিকেলে ধামশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৭নং ওয়ার্ডের প্রায় হাজারখানেক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
বৈঠকে তারেক উল্লাহ চৌধুরী বলেন, মল্লিকবাড়ী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও যুব সমাজের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। তিনি নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তারেক উল্লাহ চৌধুরীর পাশে থাকার আশ্বাস দেন।
উঠান বৈঠকে নিজের পরিবার প্রসঙ্গে তারেক উল্লাহ চৌধুরী বলেন, মল্লিকবাড়ী ইউনিয়নের মানুষের সাথে আমাদের পরিবারের সম্পর্ক অনেক পুরোনো। এই মাটির মানুষের সুখে-দুঃখে আমাদের পরিবার সব সময় পাশে থাকার চেষ্টা করেছে।
তিনি বলেন, আমার বাবা ও পরিবারের কাছ থেকে শিখেছি, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় ধর্ম। পরিবারের সেই শিক্ষা ও আদর্শ নিয়েই আমি রাজনীতি করি। আমি সব সময় মানুষের সেবক হয়ে থাকতে চাই। আমার পরিবারের দোয়া ও আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com