স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট,পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের দায়ে আল বারাকা বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার ইছাপুরা কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আল বারাকা বেকারিতে দেখা যায়,নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট,পাউরুটি,কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এ ছাড়া উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ,মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ করা হচ্ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আমজাদ ভূইয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com