মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’-এর বিশেষ প্রদর্শনী নওগাঁয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর কৃতী সন্তান নির্মাতা অসীম উল্লাসের পরিচালনায় চলচ্চিত্রটি নওগাঁ ফিল্ম সোসাইটি (এনএফএস)-এর সৌজন্যে এবং ফিল্মহলিক প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নওগাঁ শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত ৮টায় চলচ্চিত্রটির দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। এছাড়া নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জিএম জাকির হোসেনসহ স্থানীয় সংস্কৃতিকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন।
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরেফিন জিলানী সাকিব ও নিদ্রা দে নেহা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাকফুরু হাসান বিদ্যুৎ, মেহেদী হাসান অন্তর, জগদীশ, সাকলায়েন, তসলিমা ফেরদৌস ও কায়েস উদ্দীন।
নওগাঁর স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় পর্যায়ে চলচ্চিত্র নির্মাণ ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com