স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদরের রামপালে বাড়ির ওয়ারড্রপ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা চুরির অভিযোগে রোজিনা আক্তার (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে গলানো অবস্থায় ২৪ ক্যারেটের এক আনা স্বর্ণ ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে ময়মনসিংহের ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রোজিনা আক্তার ময়মনসিংহের ত্রিশাল থানার কাটাখালী এলাকার বাসিন্দা। তিনি আমজাদ মিয়ার স্ত্রী।মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো:বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গত ২০ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের সুজানগর এলাকার বাসিন্দা ইকবালের (৪২) বাড়ির বসতঘরের ওয়ারড্রপ থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যান রোজিনা আক্তার ও তার স্বামী আমজাদ মিয়া (৩০)।
রোজিনা ওই বাড়িতে ৩ মাস ধরে কাজের বুয়া হিসেবে কাজ করছিলেন।তার স্বামী কাঠমিস্ত্রী।
এ ঘটনায় বাড়ির মালিক ইকবালের অভিযোগের ভিত্তিতে গত ১৪ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর ময়মনসিংহের ভালুকা থেকে মামলার প্রধান অভিযুক্ত রোজিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।পুলিশ আরও জানায়,উদ্ধার করা স্বর্ণালংকারটি গলানো অবস্থায় ছিল। চুরি হওয়া বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com