স্টাফ রিপোর্টার
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি দুঃসময়ে রাজপথের লড়াকু সৈনিক মানবতার ফেরিওয়ালা গরিব দুঃখীর বন্ধু সিরাজ পাঠানের নেতৃত্বে আয়োজিত মিছিলে জেলা যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভ মিছিলে যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com