স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জৈনসার ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো:খোরশেদ আলম দেওয়ান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে নিমতলা এলাকায় দ্রুতগতির একটি পিকআপ কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি আহত হন। এতে তাঁর মাথা,কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে রাতের নিরাপত্তা পাহারা ও দায়িত্ব পালন করছিলেন তিনি।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে নিমতলা নিউ আইডিয়াল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডি-ল্যাবে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
খবর পেয়ে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী হাসপাতালে উপস্থিত হন এবং আহত খোরশেদ আলমকে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, তাঁর দ্রুত সুস্থতা কামনায় নিমতলায় সংসদ সদস্যের কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে সিরাজদিখান উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আহত খোরশেদ আলমের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের সদস্য,সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com