স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা, জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড রঙ বিক্রি এবং বেকারির খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে এ জরিমানা করা হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে খাদিজা স্টোরের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছিল না।
এছাড়া জর্দার রঙ হিসেবে নন-ফুডগ্রেড রঙ বিক্রির বিষয়টিও নজরে আসে। এ সময় দোকানটিতে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে,সাফা বেকারিতে পাউরুটি,কেক ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হলেও সেগুলোর মোড়কে উৎপাদনের তারিখ,মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ করা হচ্ছিল না।এ অপরাধে বেকারিটির মালিক শামীম গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com