স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।এ সময় একটি ওয়ান শুটার গান, ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ এবং চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাকুহাটি এলাকার মৃত মোশারফের ছেলে মো: নবু (৫০), চরডুমুরিয়া এলাকার জজ মিয়ার ছেলে মো: শরিফ খান (৪৬), একই এলাকার মৃত মোফাজ্জল বেপারীর ছেলে মো: আমির হোসেন (৩৮), কংশপুরা এলাকার মৃত বদরদ্দীন হাজীর ছেলে মো:জসিম হাজী (৩৮) এবং একই এলাকার মৃত হাসমত বেপারীর ছেলে আবু সাইদ (৩০)।
অভিযানকালে গ্রেপ্তার নবুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।এছাড়া অপর আসামীদের কাছ থেকে মোট ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি ওই এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com