স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা।
শনিবার (২৮ নভেম্বর) সকালে তিনি ক্যাম্পে পৌঁছে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।এ সময় ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
গজারিয়া উপজেলার নদীবেষ্টিত অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত গুয়াগাছিয়ায় নৌডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ,প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং তাদের মনোবল বাড়াতেই পুলিশ সুপারের এ পরিদর্শন বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) ইমরান আহম্মেদ পিপিএম এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com