মোঃ নজরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের মূলহোতাকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫। র্যাব জানায়, বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সম্প্রতি এলাকায় মোবাইল চুরির ঘটনা রোধকল্পে পদক্ষেপ গ্রহন করা হয় ।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট, ২৪ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার উত্তর গোপালপুর এলাকা হতে মোবাইল চোর চক্রের মূলহোতা দিনাজপুরের হাকিমপুর থানা দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শহর আলীর পুত্র অনোয়ার হোসনকে (৩২) আটক করা হয়।
একই তারিখে আটাপাড়া এলাকার সুলতান মাহমুদ নামের এক ব্যক্তির মোবাইল ফোন চুরির অভিযোগ পেয়ে র্যাব-৫, সিপিসি-৩ গোয়েন্দা দল অভিযান চালিয়ে উত্তর গোপালপুর এলাকায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় কালে তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com