জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:
শ্রীপুরে জাতীয় পরিসংখ্যান দিবসে র্যালী ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়ন স্বাপান, এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
সম্প্রতি উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল সভাপতিত্বে উপস্থিত ছিলেন- শ্রীপুর প্রেসক্লাবে সভাপতি ড. মুসাফির নজরুল উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, পরিবার পরিকল্পনা অফিসার এনামুল হক, দারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: আব্দুর সবুর, আমলসার ইউনিয়ন চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান তদন্ত অফিসার শাহিনুর রহমান, সদর ইউনিয়ন ইউ,পি সদস্য মো. সিরাজুল ইসলাম টোকন, সহ উপজেলা পরিসংখ্যান ও বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্যরা।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com