সাজাদুর রহমান সাজু, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১১ই মার্চ সোমবার শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আধুনিক গোবিন্দগঞ্জের স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট সমাজসেবক শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে কলেজের সুযোগ্য অধ্যক্ষ আলহাজ্ব আবদুল কাদের সভাপতি স্মরণ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক আব্দুল আজিজ সরকার, সাগির আহমেদ,জামালুর রহমান, শাহ রফিকুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, প্রভাষক মাহবুবুর রহমান, ইনস্ট্রাকটর আনোয়ারুল হক আকন্দ সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ তায়ালা মরহুম ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com