1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপারের শিক্ষা ও ব্যবহার্য সামগ্রি বিতরণ | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপারের শিক্ষা ও ব্যবহার্য সামগ্রি বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৭৫ বার
গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপারের শিক্ষা ও ব্যবহার্য সামগ্রি বিতরণ

সাজাদুর রহমান সাজু, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এতিমখানা পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ব্যবহার্য সামগ্রি প্রদান করেছেন জেলা পুলিশ সুপার কামাল হোসেন (পিপিএম সেবা)।

মঙ্গলবার (১২ মার্চ) বিকালে উপজেলার তালুককানুপুর ইউপির তালুককানুপুর ছামছুন্নাহার হেমায়েতীয়া আল-কোরআন এতিমখানা পরিদর্শনে যান। গত ১ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এতিমখানায় এতিম (৪০ জন) ও দুস্থ শিক্ষার্থীদের (৩০ জন) মাঝে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শিক্ষা ও ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়।

এর মধ্যে ছিল পবিত্র কোরআন শরীফ ৭০পিস এবং ৭০পিস করে ছাত্রদের ট্রাঙ্ক, জায়নামাজ, টুপি ও কম্বল। এছাড়া পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ থেকে ৭০ জন শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী-পায়জামা বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, এতিমখানার ৪০ জন এতিম ও ৩০ জন দুঃস্থ শিক্ষার্থীদের পড়ার জন্য পবিত্র কোরআন এবং তাদের ব্যবহার্য সামগ্রি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় পবিত্র রমজানে তাদের পাশে দাঁড়াতে পেড়ে আমি আনন্দিত। সব সময়ই এতিম ও দুস্থদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তিনি সমাজের বিত্তবানদের এমন দ্বীনি প্রতিষ্ঠানে সবসময়ই সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সি-সার্কেল উদয় সাহা, বি-সার্কেল ওসি বদরুজ্জামান, গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্, তালুককানুপুর ইউপির চেয়ারম্যান মাসুদ আলম, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক,এতিমখানার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরীফ আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু, এস আই আসাদুজ্জামান, এস আই প্রলয় বর্মা, এএসআই মোমিনুলসহ পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost