1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মধুপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধুপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৪৬ বার
মধুপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নাজিবুল বাশার, টাঙ্গাইল জেলা সংবাদদাতা:  টাঙ্গাইলের মধুপুরে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

উপজেলা প্রসাশনের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যা লি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মধুপুর থানা,কৃষি বিভাগ, উপজেলা আওয়ামী, পৌরসভা, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাদ্রাসা,মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করে ।

পরে একটি র্যা লি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা পরিষদ হল রুমে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর থানা ওসি তদন্ত মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি বজলুর রশিদ খান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বঙ্গবন্ধু জীবন, রাজনীতি, কর্ম, দেশপ্রেমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী,শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost