মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ আজ ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার বীরমুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী টিপু মুনশি এম,পি মহোদয় রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি মহোদয়ের সাথে দেখা করলেন।
রেলপথ মন্ত্রী মহোদয়ের হাতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের পীরগাছা স্টেশনে যাত্রা বিরতি'র ডি,ও লেটার তুলে দেন । রেলপথ মন্ত্রী রেল ডিজিকে ডাইরেক্ট অর্ডার দিয়ে লিখলেন, "ব্যবস্থা নিন।" পীরগাছাবাসীর ট্রেন বিরতির কষ্টকর আন্দোলন এখন বিজয়ের পথে।পীরগাছা নাগরিক কমিটির পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি ও রেলপথ মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণানয়ের সচিব জনাব হুমায়ুন কবির,রেলমন্ত্রী পিএস জনাব রফিকুল ইসলাম,বানিজ্য মন্ত্রণালয়ের সাবেক পিএস মাসুকুর রহমান সিকদার।দ্রুত প্রজ্ঞাপন জারির ব্যাপারে সার্বিক কাজের তদারকি করছেন পীরগাছার কৃতিমুখ, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শাহ্ রেজওয়ান হায়াত এবং পীরগাছার আর এক সুসন্তান গোলাম রহমান বাবু,চীফ একাউন্টস অফিসার। এই প্রাথমিক বিজয় শুধু পীরগাছার জনগণের জন্য।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com