বিশেষ প্রতিনিধি: আগামী ১৫ রামাদান সোমবার লাইভ টিভি ফান্ডরাইজিং আপিল সফল করার আহবান।
আগামী ১৫ রামাদান, ২৫ মার্চ সোমবার, ইসলাম চ্যানেল বাংলায় অনুষ্ঠিতব্য লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের লাইভ টিভি ফান্ডরাইজিং আপিল সফল করার আহবান জানিয়েছেন কমপ্লেক্সের চেয়ারম্যান ও দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান।
আজ ২০ মার্চ বুধবার বার্মিংহামের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স আয়োজিত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাসির আহমদ স্মরণে ঈসালে সাওয়াব ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এসময় তিনি বলেন, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স আপনাদের দানে তিলে তিলে গড়ে উঠা এক দ্বীনি মারকায। এখানে সফলভাবে পরিচালিত হচ্ছে ইসলামিক সেকেন্ডারি স্কুল, ইভিনিং মাদরাসা, উইকেন্ড মাদরাসা, ফুলটাইম আলিমী কোর্স সহ স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মসজিদ। কিন্তু প্রয়োজনীয় সংস্কার কাজের অভাবে এখনো কমপ্লেক্সের দুটি বিল্ডিং ব্যবহার করা সম্ভব হচ্ছেনা। অন্যদিকে কমপ্লেক্স পরিচালিত স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মসজিদের বিশাল সংস্কার কাজ চলমান রয়েছে। এতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
এ লক্ষ্যে আগামী ১৫ রামাদান, ২৫ মার্চ সোমবার বিকাল ৫ টা থেকে ফজর পর্যন্ত ইসলাম চ্যানেল বাংলা স্কাই ৭৮৪ এ লাইভ টিভি ফান্ডরাইজিং আপিলের আয়োজন করা হয়েছে। আমরা আশারাখি এতে সকলেই উদার দানের হাত প্রসারিত করে এগিয়ে আসবেন। তিনি সকলের প্রতি বিনীত এ আহবান জানান।
লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দির পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা রফিক আহমদ, মাওলানা রুকনুদ্দিন আহমদ, মোঃ খুরশেদ উল হক, মাওলানা বদরুল হক খান, মোঃ এমদাদ হোসাইন,আলহাজ আজির উদ্দিন আবদাল, রিয়াদ আহাদ, আলহাজ আব্দুল গফুর।
অন্যানের মধ্যে উপস্হিত, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের সেক্রেটারী মোঃ মিসবাউর রহমান, কাউন্সিলার রিজওয়ান জলিল, আলহাজ্ব কামরুল হাসান চুনু, খছরু খান, মাষ্টার আব্দুল মুহিত, মাওলানা মাহবুব কামাল, মাওলানা গুলজার আহমদ, মাওলানা আখতার হোসেন জায়েদ, মাওলানা দুলাল আহমদ, মাওলানা আব্দুল মুনিম, হাফিজ রুমেল আহমদ , হাফিজ হোসাইন আহমদ সহ কিমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম উপস্হিত ছিলেন।
পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com