1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে ডিসি ইউএনও এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের মামলা | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তানোরে ডিসি ইউএনও এসিল্যান্ডের বিরুদ্ধে শিক্ষকের মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৪২ বার

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে অযৌক্তিক দাবি ও অবৈধ দখলদারিত্ব কায়েম করতে প্রশাসনের উচ্চপদস্থ দায়িত্বশীল তিন কর্মকর্তার বিরুদ্ধে  আদালতে মামলা করা হয়েছে।

উপজেলার সরনজাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুল হান্নান বাদি হয়ে রাজশাহী জেলা প্রশাসক(ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও  ব্যবসায়ী আশরাফুল ইসলামকে বিবাদী করে তানোর থানার সিনিয়র সহকারী জজ আদালতে মামলটি করেছেন। যাহার মামলা নম্বর -২৪/২০২৪ তারিখ ২২/০২/২০২৪।

এই মামলার খবর ছড়িয়ে পড়লে উপজেলার অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, একজন প্রধান শিক্ষকের খুঁটির জোর কোথায় ? যিনি অযৌক্তিক দাবি আদায়ে সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীল তিনজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। অথচ  স্কুলের ৪৫ বিঘা জমি ও দুটি দিঘীর আয়-ব্যয়ের হিসেব তিনি কাউকে দেননা। যে কারণে স্থানীয়রা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদুকে লিখিত অভিযোগ করেছেন।

অভিভাবকগণ বলেন, এই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে, অন্যরাও ঠুনকো অজুহাত ও অযৌক্তিক দাবি আদায়ে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে উৎসাহী হবে। আর এমনটি হলে সরকারি কর্মকর্তাগণ স্বাধীনভাবে কাজ করতে আগ্রহ হারাবে।

জানা গেছে, সরনজাই বাজারের একটি মার্কেটের সামনে সরকারের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপণা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এ থেকে পরিত্রাণের আশায় আশরাফুল ইসলাম বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। ।
এদিকে, ২০২৩ সালের ২০ জানুয়ারী তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছেন। কিন্ত্ত তারা নানা অজুহাতে কালক্ষেপণ করে আসছে। এখন উল্টো সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা গেছে, উপজেলার সরনজাই ইউপির আরএস খতিয়ান নম্বর ১০২৬, হাল দাগ নম্বর ৩১০৭ পরিমাণ ২২ শতাংশের কাত ২ দশমিক ৬০ শতাংশ। ক্রয় সুত্রে উক্ত সম্পত্তির মালিক সরনজাই গ্রামের ওয়াজেদ আলীর পুত্র মুদিদোকানী আশরাফুল ইসলাম। তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় কুড়ি লাখ টাকা ঋণ নিয়ে সেখানে চারটি পাকা ঘর নির্মাণ করেছেন।

তার ঘরের সামনে সরনজাই স্কুলের জায়গা দাবি করে জোরপুর্বক অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন শফিকুল, রাজু ও তোফাজ্জুল। অথচ আরএস খতিয়ান নম্বর ৯৭৭ হাল দাগ নম্বর ১১৬৩ উক্ত দাগে মোট জমি ২১ শতাংশ এর মধ্যে ৩ দশমিক ৫০ শতক জমি রাস্তার জন্য অধিগ্রহণ করেছেন সরকার। যাহার এল, এ কেস নম্বর-২০/১৯৯৯-২০০০।

এসব অধিগ্রহণকৃত জমি আশরাফুলের দোকানের সামনে। এদিকে সরনজাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রতিবন্ধকতা সৃষ্টি করে অধিগ্রহণকৃত জমির ওপর জোরপুর্বক অবৈধ স্থাপনা (ঘর) নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এতে আশরাফুলের চারটি ঘরে যাতায়াতের পথ বন্ধ হওয়ায় ঘরগুলো কার্যত বন্ধ হয়ে পড়েছে।

এতে আশরাফুল পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। একদিকে এনজিও ঋণের কিস্তির চাপ, অন্যদিকে নিজের ঘর ফেলে ভাড়া ঘরে ব্যবসা করতে গিয়ে আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তার জানা নাই, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে। এবিষয়ে উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আমানত আলী বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে নোটিশ দেয়া হয়েছে, কিন্ত্ত তারা আমলে নিচ্ছেন না। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে রাজু, শফিকুল ও তোফাজ্জুল বলেন, তারা হেড মাস্টারের কাছে থেকে অধিগ্রহণকৃত জমিতে করা দোকান ভাড়া নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost