
সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির আয়োজনে স্যান্ডি বীচ রেস্টুরেন্ট এন্ড রিসোর্টে আক ২৭ মার্চ বুধবার বিকালে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন হেলালি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ উসমান গনি ইলির সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সংগ্রামী মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার।
অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, কক্সবাজার নারী শিশু আদালতের পিপি ও জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি এড একরামুল হুদা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এড জি এম আশেক উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।