1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খোলার সময় ২ জনকে আটক | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খোলার সময় ২ জনকে আটক

  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ বার
নীলফামারীতে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খোলার সময় ২ জনকে আটক

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে মধ্যরাতে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় ১৬টি ফিশপ্লেট ক্লিপ ও ক্লিপ খোলার যন্ত্রাংশসহ তাদের পুলিশে দেয়া হয়।

গতকাল সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার সোনারা ইউনিয়নের খয়রাতনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলসেতু এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সোনারায় ইউনিয়নের জয়চন্ডী পুটিহাট লাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৬) এবং উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানায়, ফিশপ্লেট ক্লিপ খোলার শব্দ পেয়ে দুইজনকে হাতে নাতে ধরা হয়েছে। তবে রেল লাইনের ফিশপ্লেট ক্ষতিগ্রস্ত না হওয়ায় বড় দু*র্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। স্বাভাবিক রয়েছে রেল চলাচল।

এই বিষয়ে রেলওয়ে পুলিশের কর্মকর্তা জানান, আটককৃত দুই জন উচ্চশিক্ষিত বেকার যুবক। ওই দিন রাতে তারা রেললাইনের ফাঁকা জায়গায় ক্লিপ খুলছিলেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, যদি স্থানীয়রা বিষয়টি না দেখতেন, তাহলে বড় ধরনের দু*র্ঘটনা ঘটে যেত। আমার ধারণা ওই দুই যুবক নাশকতার উদ্দেশ্যেই ক্লিপগুলো খুলেছে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম নুরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে তাদের উদ্দেশ্যে না*শকতা নাকি অন্য কিছু। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost