প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ
ভালুকায় ঈদ উপহার সামগ্রী বিতরন করেন আলহাজ্ব হাতেম খান

এস এম সুজন খান, ময়মনসিংহ, প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থ্য অসহায়দের মাঝে আলহাজ্ব হাতেম খানের নিজস্ব্য অর্থায়নে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
৩ এপ্রিল (বুধবার) ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডে ১২শত দুস্থ্য পুরুষ মহিলা অসহায়দের হাতে ঈদ উপহার সামগ্রীর মধ্যে চাউল, চিনি, সেমাই, সাবান তুলেদেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক মানবিক নেতা আলহাজ্ব হাতেম খান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিস্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রোহের মাগফিরাত, আপোষহীন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় অসহায় দুস্থ্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন প্রতি বছরের ন্যায় ২১ রমজানের পর থেকে ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫হাজার দুস্থ্য অসহায়দের মাঝে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরন করাহবে, যতদিন বেচে থাকবেন ততদিন এই পক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, সাইদুল ইসলাম, বিএনপি নেতা আলহাজ্ব এমদাদুল হক সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com
সমস্ত অধিকার সংরক্ষিত বাংলা মাটির নিউজ।