1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁর বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য আটক | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁর বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৭৩ বার

মোঃ রাজু মিয়া বিশেষ প্রতিনিধিঃ মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জাহান আলী (৪৯) নামে আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৩ এপ্রিল) দিবাগত রাতে থানা পুলিশের একটি টিম সাপাহার উপজেলা সদর থেকে তাকে আটক করে। তার দেয়া তথ্য মতে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা তিনটি বৈদ্যুতিক মিটার ও একটি সাব মার্সিবল পাম্প উদ্ধার করে।

বুধবার দুপুরে মহাদেবপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল জানান, এই চোরচক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে চোরদের সাথে যোগাযোগের জন্য একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে যায়। পরে মালিক পক্ষ যোগাযোগ করলে তাদের কাছ থেকে দেড় হাজার থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে মিটারের খোঁজ দেয়। গত ২৮ মার্চ চেরাগপুর ইউনিয়নে সাবেক এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদারের পরিচালনাধীন ইটভাঁটার দুটি ও আলীপুর গ্রামের আলম হোসেনের মিটার চুরি হলে আলম হোসেন ২ মার্চ এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএমের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও অন্যান্য অফিসারদের সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করেন। আটক জাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অনুরুপ ৮টি মামলা রয়েছে। এরআগেও থানা পুলিশ আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৯ সদস্যকে আটক করেছিল।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost