প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
ভালুকায় চেয়ারম্যান জেসমিন নাহার রানীর বিরুদ্ধে মানব বন্ধন
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় আফসার বাহিনীর প্রধান সাব সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহম্মেদ ঢাকা উত্তর ও ময়মনসিংহ দক্ষিণের ৭৫০ কিঃমিঃ এলাকা জোরে প্রায় ৪৫০০ শত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক অনিয়মতি আফসার বাহিনী গঠন করে ৮ডিসেম্বর ভালুকাকে স্বাধীন করেছিলেন এবং যুদ্ধে তার একজন ছেলে নাজিম উদ্দিন শহীদ হন।
মরহুম বীর মুক্তিতিযোদ্ধা আফসার মেজরকে উদ্যেশ্য করে ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানী পানিবান্ডা গ্রামে পাবলিক মঞ্চে দাড়িয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের সামনে কুচরুচিপূণ বক্তব্য দেওয়া শুকর, কুত্তা, বাটপার বলে মরহুম বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিনকে গালি গালাজ করে।
৪এপ্রিল (বৃহস্প্রতিবার) লিখিত অভিযোগের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে, সকল বীরমুক্তিযোদ্ধা সন্তান গনের পক্ষে শামীম আহমেদ জমাদেন।
এসময় ভালুকা গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে চেয়ারম্যান জেসমিন নাহার রানীর বিচারের দাবিতে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন করেন মুক্তিযোদ্ধাদের সন্তান, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধাগন
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com
সমস্ত অধিকার সংরক্ষিত বাংলা মাটির নিউজ।