আলমগীর রিপন (ফেনী):
ফেনীর সোনাগাজী সরকারী কলেজে ক্লাস চলাকালীন সময়ে চলন্ত ফ্যান পড়ে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম সিয়াম রক্তাক্ত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার মুখের নিচে ৬টি সেলাই করা হয়। এবং চিকিৎসা শেষে তাকে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়।
বিষয়টি জানাজানি হলে সিয়ামের অভিভাবকরা কলেজে গেলে শিক্ষকরা দুঃখ প্রকাশ করে তাকে প্রয়োজনীয় চিকিৎসায় সহায়তা করার আশ্বাস দেয়া হয়। এদিকে নিয়মিত ক্লাস চলার ভবনে সংস্কার কাজ চলায় কলেজের দক্ষিণপ্বার্শে ভবনটিতে হঠাৎ ক্লাস নেয়ায় অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান আল রোমান বলেন, আমরা কলেজে যায় পড়াশোনা করতে কিন্তু সবসময়ই ঝুঁকিতে থাকি। কারণ ক্লাস গুলো দেখলে মনে হয় পরিত্যক্ত। আমার সহপাঠি সিয়ামের উপর চলন্ত ফ্যান পড়া তারই প্রমান।
এক শিক্ষার্থীর অভিভাবক মোঃ সবুজ বলেন, কলেজের ক্লাস চলাকালীন সময়ে চলন্ত পাখা পড়ে শিক্ষার্থী আহত হয়েছে। এটি শুধু দূর্ঘটনা বললে হবেনা। কর্তৃপক্ষের অবহেলাও রয়েছে।
সোনাগাজী সরকারী কলেজের উপাধক্ষ্য রেজা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, ফ্যানটা মাঝখান থেকে পড়েছে। যদি খুলে পড়ে যেত তবে আমরা মনে করতাম যারা কাজ করেছে তাদের দোষ। এটি একটি দূর্ঘটনা বলা যায়।
সোনাগাজী সরকারী কলেজের অধক্ষ্য দ্বীনেশ চন্দ্র পাল বলেন, আমরা একজন শিক্ষার্থীর গায়ে চলন্ত পাখা পড়তে শুনি। তাদের খোঁজখবর নিয়েছি। চিকিৎসা নিয়ে বাড়ীতে রয়েছে। তাকে চিকিৎসায় সহায়তা দেয়া হবে।
আহত শিক্ষার্থী আব্দুল কাইয়ুম বলেন, সবসময়ই ক্লাস অন্যকক্ষে হয়। সমাজকর্ম বিষয়ের ক্লাস নিতে শিক্ষক প্রবেশ করবেন এমন সময় আমার মাথার উপর থাকা চলন্ত ফ্যান হঠাৎ পড়ে যায়। আমি সরে যাওয়ার পরও মুখের নিচের অংশে পাখার ডানায় আঘাত লেগে কেটে যায়। সেখানে ৬টি সেলাই করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। অনিয়মিত কক্ষে ক্লাস না নেয়াই ভালো। কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে। যাতে ভবিষ্যতে সতর্ক থাকে।
ছবি- ফেনীর সরকারি কলেজে ক্লাস চলাকালীন সময়ে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল কাইয়ুম সিয়াম রক্তাক্ত।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com