
কবিতা: মেসের খাবার
==========================
সকালে থাকে আলু ভর্তা
সাথে আরও ডাল,
এভাবে আমরা আর
খাব কত কাল?
ডাল যেন নয় সেটা
নিঃস্বাদের এক পানি,
সেই পানি খাইতে খাইতে
গেল জীবন খানি।।
দুপুরে থাকে একটু করে
মাছ কিংবা মাংস,
এই খাবারে ভরে না তো
পেটের একটু অংশ।
তরকারি ভালো না
খাব ডিম ভাজি,
ডিম নিয়ে গেলে বুয়ার কাছে
ভাজতে হয় না রাজি।
বুয়া বলে তেলের বোতলে
তেল যে আর নাই,
কেমন করে ভাজবো ডিম
উপায় না পাই।
মেসে থেকে গরুর মাংস
শুধুই স্বপ্ন দেখি,
স্বপ্ন ভাঙ্গা কষ্ট গুলো
মনের মাঝেই রাখি।
এখনো সেই রাতের কথায়
কি আর বলবো ভাই,
একটু করে সবজি দেয়
অমন করেই খাই।
খাওয়ার পরে পেটটা হয়
কোন রকম শান্ত,
একটু পরে আবার ক্ষুধার জ্বালায়
হয়ে যাই ক্লান্ত।
এইতো হল মেসের খাবার
নয়তো চিকিমিকি,
এভাবে জীবনটা আজ
চলছে ধিকিধিকি..........
|||~~~ মোঃ রাজু মিয়া~~~|||
এমবিএ, কারমাইকেল কলেজ রংপুর
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com