জিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি: ‘ স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদায় গুরুত্বপূর্ণ ’- এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকালে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উপলক্ষে মাগুরা শ্রীপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি।
শ্রীপুর জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান মাহমুদ অমির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনসাস্থ্য অফিসের অফিস-সহকারী রাজু আহমেদ, মেকানিক মোঃ সোহেগ হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com