1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রস্তাবিত পুলিশ ক্যাম্পের স্থাপনাস্থল পরিবর্তনের দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন,তৃণমূলে প্রতিভা খোঁজার উদ্যোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ–সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউপি সদস্য শাহ জামাল মেম্বার গ্রেফতার  সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের মুন্সীগঞ্জের সিরাজদিখান পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রস্তাবিত পুলিশ ক্যাম্পের স্থাপনাস্থল পরিবর্তনের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রস্তাবিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের স্থাপনাস্থল পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ,ক্যাম্পটি যদি রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতার বাড়িতে স্থাপন করা হয় তবে জননিরাপত্তা বিঘ্নিত হবে এবং দলীয় স্বার্থই প্রাধান্য পাবে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে প্রস্তাবিত পুলিশ ক্যাম্পের বর্তমান অবস্থান পরিবর্তনের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন,ইউনিয়নের সর্বত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশ ক্যাম্পকে নিরপেক্ষ ও সহজলভ্য স্থানে স্থাপন করতে হবে।তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা কাইয়ুম মিয়ার বাড়িতে পুলিশ ক্যাম্প স্থাপন করায় গ্রামবাসীর মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হবে।এতে সাধারণ মানুষ পুলিশি সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন,একটি পুলিশ ক্যাম্প পুরো গ্রামের মানুষকে নিরাপত্তা দেবে-এটাই স্বাভাবিক।কিন্তু যদি সেটি কোনো রাজনৈতিক নেতার বাড়িতে হয়,তাহলে পুলিশ কার্যত দলের স্বার্থেই কাজ করবে।এতে সাধারণ মানুষ ভরসা হারাবে,বরং আতঙ্কিত হয়ে পড়বে।

অংশগ্রহণকারীরা দাবি জানান,গ্রামবাসীর মতামত নিয়ে এমন জায়গায় ক্যাম্প স্থাপন করতে হবে,যেখান থেকে পুরো এলাকার মানুষ সমানভাবে আইন-শৃঙ্খলা রক্ষার সুবিধা পাবে।অন্যথায় তারা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

স্থানীয়রা জানান,পুলিশ ক্যাম্প যদি গ্রামের মাঝামাঝি বা জনসাধারণের জন্য সহজগম্য স্থানে স্থাপন করা হয়, তাহলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।কিন্তু রাজনৈতিক নেতার বাড়িতে হলে সেটি জনআস্থার জায়গা না হয়ে বিতর্কিত সিদ্ধান্তে পরিণত হবে।

এদিকে মানববন্ধনের কারণে ওইদিন এলাকায় কয়েক ঘণ্টা সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানান,দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে গ্রামবাসীর প্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost