1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ-৩ আসনে সহিংসতায় জসিমের সঙ্গে প্রতিপক্ষের পূর্ববিরোধের জেরে নিহত,এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনী  | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীর আলদীতে মাঠা কিনতে এসে প্রাণ গেছে একজনের মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে পরিত্যক্ত মুদি দোকান হতে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার করলো সেনাবাহিনীর মুন্সীগঞ্জ-৩ আসনে সহিংসতায় জসিমের সঙ্গে প্রতিপক্ষের পূর্ববিরোধের জেরে নিহত,এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনী  বিভিন্ন পত্রিকায় একাধিক প্রতিবেদনের পরেও ওয়াকফ সম্পত্তি বার বার দখলের অপচেষ্টা নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহকে গণসংবর্ধনা মুন্সীগঞ্জে ৩ টি আসনে বিএনপি প্রার্থীদের জয়লাভ মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে ভোটকেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-৮ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত- ৯

মুন্সীগঞ্জ-৩ আসনে সহিংসতায় জসিমের সঙ্গে প্রতিপক্ষের পূর্ববিরোধের জেরে নিহত,এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনী 

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত মো:জসিম নায়েবের সঙ্গে প্রতিপক্ষের পূর্ববিরোধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ১৯ বীর-এর সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের।

লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের বলেন,জসিম নায়েবের সঙ্গে ডাক্তার নাসির গ্রুপের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল।সেই বিরোধের জের ধরেই নির্বাচনের পর উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনা ঘটে।পূর্বে হাতাহাতির ঘটনাও ছিল।

তিনি বলেন,নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে জসিমের বাড়িতে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়।

আকিব জাবের জানান,ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী মাঠে কাজ করছে।

শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরআব্দুল্লাহ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মো:জসিম নায়েব (৩০) মারা যান।তিনি স্থানীয় মাফিক নায়েবের ছেলে এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে।হামলাকারীরা মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থক বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৫:১৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ৪:১৫
  • ৫:৫৫
  • ৭:১০
  • ৬:৩৩

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জানু    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost