1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত | বাংলা মাটির নিউজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০টির বেশি মামলার আসামী ‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর,থানায় অভিযোগ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি উলিপুরে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত -১,আহত-৪ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন কে গ্রেপ্তার করেছে ডিবি মুন্সীগঞ্জে বিয়ার দিতে এসে ২৩৪ ক্যানসহ ডিবির হাতে গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি,গ্রেফতার-৪ মুন্সীগঞ্জে মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা ভুক্তভোগীরা।বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার পশ্চিম ইছাপুরা চাউলতাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার ভোরে পুকুরে মাছ ধরে ফেরার পথে মতিন হাওলাদার ও রাসেল হাওলাদার নামে দুই ব্যক্তি প্রথম আগুনের শিখা দেখতে পান।তাদের চিৎকার ও ডাকাডাকিতে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন করে জানানো হয়।ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

​অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী সুজন দেওয়ান।দীর্ঘ প্রবাস জীবনের জমানো পুঁজি দিয়ে মাত্র কয়েক মাস আগে তিনি ব্যবসায় বিনিয়োগ করেছিলেন।কান্নাজড়িত কণ্ঠে সুজন দেওয়ান বলেন,খবর পেয়ে দ্রুত এসে দুটি ফ্রিজ ও কয়েকটি গ্যাস সিলিন্ডার কোনোমতে বের করেন।কিন্তু দোকানের ১৭ লক্ষ টাকার মালামাল এবং বিকাশের নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।আমার আর কিছুই রইল না।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মীর আলী হাওলাদার দাবি করেন,তার দোকানে থাকা প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের সূত্রপাত নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।ব্যবসায়ী মীর আলী হাওলাদারের অভিযোগ,পাশের কুদ্দুস হাওলাদারের চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।তবে এই অভিযোগ অস্বীকার করে কুদ্দুস হাওলাদারের বড় ছেলে রুবেল বলেন,সকালে আমাদের দোকানে চুলা জ্বালানো হয়নি।আমাদের দোকানেও ২-৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।আমাদের দোকান উত্তর পাশে,যদি এখান থেকে আগুন লাগত তবে পাশের ক্লাব ঘরটিও ক্ষতিগ্রস্ত হতো। ধারণা করা হচ্ছে মাঝখানের দোকান থেকেই আগুনের সূত্রপাত।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।কাঠ,বাশ টিনের ঘর ও চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost