1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী  | বাংলা মাটির নিউজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০টির বেশি মামলার আসামী ‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর,থানায় অভিযোগ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি উলিপুরে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত -১,আহত-৪ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন কে গ্রেপ্তার করেছে ডিবি মুন্সীগঞ্জে বিয়ার দিতে এসে ২৩৪ ক্যানসহ ডিবির হাতে গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি,গ্রেফতার-৪ মুন্সীগঞ্জে মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী  লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার

মুন্সীগঞ্জে মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী 

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর,সিরাজদিখান,টংঙ্গীবাড়ী ও লৌহজংসহ মুন্সীগঞ্জ জেলা ও নারায়নগঞ্জ জেলার কিছু অংশের লাখো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে মোল্লাবাজার সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ এপ্রিল)সকাল ৯টা ৩০ মিনিটে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে বালুচর ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।এতে মুন্সীগঞ্জ,নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজারের বেশি মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।উল্লেখ্য,মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন এবং ঢাকার কেরানীগঞ্জের মোল্লাবাজার অংশের মধ্যে ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন মোল্লাবাজার সেতুর কাজ ২০১৮ সালে শুরু হলেও এখনো সম্পন্ন হয়নি।দীর্ঘসূত্রতার কারণে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত দূর্ভোগ পোহাচ্ছেন।মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে মাননীয় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রূম্পা ঘোষ এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা পরিষদের তথ্য কর্মকর্তা মো:বশির লস্কর।এছাড়া কেরানীগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী প্রকৌশলী মো:শরিফ।এ সময় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মরত প্রকৌশলী মো:মান্নান প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।‌ এছাড়াও মুন্সীগঞ্জ ১, ২ ও ৩ আসন ও কেরানীগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিটি পাঠানো হবে এই মর্মে আয়োজকরা অবিহিত করেছেন।উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম,নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মোহাম্মদ জমির হোসেন,সমাজসেবক সাহাব উদ্দিন বাদল,বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: আওলাদ হোসেন, সমাজসেবক আব্দুল লতিফ,সমাজসেবক মো:মোশারফ হোসেন,সমাজসেবক শহীদ বাউল,  সমাজসেবক আবুল হাসেম,আলেম সমাজের প্রতিনিধি মাওলানা মো:মতলুবুর রহমান মোতালিব হুজুরসহ স্থানীয় গণ্যমান্য সামাজিক, রাজনৈতিক,স্বেচ্ছাসেবী সংগঠন,সাধারন শিক্ষার্থী ও মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের সকল শ্রেনী পেশার ব্যক্তিবর্গ। এমতাবস্থায় আয়োজকরা ৫ দফা দাবি উত্থাপন করেন। ‌১) মোল্লাবাজার সেতু নির্মাণকাজ অবিলম্বে আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। ২) প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ৩) নির্ধারিত সময়সীমা পুনঃনির্ধারণ করে বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং কোনো অদৃশ্য শক্তি উক্ত কাজের ধীর গতিতে যুক্ত থাকলে আইনের আওতায় আনতে হবে। ৪) কাজের গুণগত মান ও অগ্রগতি নিশ্চিত করতে উচ্চপর্যায়ের মনিটরিং টিম গঠন করতে হবে। ৫) সাময়িক চলাচলের ব্যবস্থাকে যাতায়াত উপযোগী ও নিরাপদ করতে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।বক্তারা বলেন,মোল্লাবাজার সেতুটি চালু হলে মুন্সীগঞ্জ ও ঢাকার মধ্যে চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ উন্নয়ন ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।তবে বারবার দাবি উত্থাপনের পরও কাজের গতি শ্লথ হয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে।তারা অবিলম্বে সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost