1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় যাত্রী নিহত,আহত- ৫ | বাংলা মাটির নিউজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় যাত্রী নিহত,আহত- ৫ মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০টির বেশি মামলার আসামী ‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর,থানায় অভিযোগ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি উলিপুরে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত -১,আহত-৪ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন কে গ্রেপ্তার করেছে ডিবি মুন্সীগঞ্জে বিয়ার দিতে এসে ২৩৪ ক্যানসহ ডিবির হাতে গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি,গ্রেফতার-৪ মুন্সীগঞ্জে মোল্লাবাজার সেতুর কাজ দ্রুত শেষের দাবিতে সিরাজদিখানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী 

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় যাত্রী নিহত,আহত- ৫

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে অজ্ঞাত যানের ধাক্কায় এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,ঢাকা থেকে বরিশালগামী ‘স্বপ্নতরী’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮১৫) বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই মাসুদ (৩০) নামে এক যাত্রী নিহত হন।তিনি বরগুনা জেলার আমতলি উপজেলার বাসিন্দা।দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।তারা হলেন-ঝালকাঠি জেলার কাওছার আহাম্মেদ (৩৩),বরগুনার তালতলি উপজেলার আরাফাত (১৮),পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেহেদি (২০), বরগুনার আমতলি উপজেলার সুমাইয়া (৩০) এবং একই উপজেলার মারুফা (১২)।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।দুর্ঘটনার পরপরই ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।দুর্ঘটনার কারণ ও অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost