1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন,তৃণমূলে প্রতিভা খোঁজার উদ্যোগ | বাংলা মাটির নিউজ
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন,তৃণমূলে প্রতিভা খোঁজার উদ্যোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ–সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউপি সদস্য শাহ জামাল মেম্বার গ্রেফতার  সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের মুন্সীগঞ্জের সিরাজদিখান পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

মুন্সীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন,তৃণমূলে প্রতিভা খোঁজার উদ্যোগ

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোর-কিশোরীদের খুঁজে বের করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার (২ মে) সিলেটে এই কর্মসূচির শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সময়ে সারা দেশের মতো মুন্সীগঞ্জ জেলাতেও বিকেল ৩টায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।জেলা সদরের শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব,পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম.ইরাদত মানু,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃরেজাউল করিমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা।মুন্সীগঞ্জ সদর ও লৌহজং উপজেলার বালকদের মধ্যে ফুটবল ম্যাচ দিয়ে জেলার খেলাধুলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।একই সময়ে মুন্সীগঞ্জ পৌরসভা ও শ্রীনগর উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযোগিতা।

অনুষ্ঠানে বক্তারা বলেন,নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে পরিকল্পিত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ,প্রাণবন্ত অংশগ্রহণ এবং ব্যাপক উদ্দীপনা।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বিভিন্ন ইভেন্ট আগামী ২ মে থেকে ১০ মে পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন ভেন্যুতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost