
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষকে ফাঁসাতে সংবাদ সম্মেলনের অভিযোগ উঠেছে মোঃ সুমন ভূইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।শনিবার (৩ মে)বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনে করেন তিনি।সে উপজেলার কেয়াইন ইউনিয়নের আব্দুর রব ভূইয়া ছেলে।
সংবাদ সম্মেলনে মোঃ সুমন ভুইয়া বলেন,তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে।আমার বিরুদ্ধে এলাকাবাসী যেই মিছিল করেছে সেটা ছিল সম্পূর্ণ মিথ্যা। আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে দূরে রাখার জন্য বিভিন্ন লোক দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।
কেয়াইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাগরণী সংসদের সাবেক সভাপতি ইউসুফ ভূইয়া বলেন, সুমন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।সুমন তার প্রথম বৌকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে। এছাড়া সুমন এক নারীকে ধর্ষণ করে সেই মামলায় দেশ থেকে পালিয়ে যায়। তার এ সমস্ত কর্মকাণ্ডের জন্য তাকে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক থেকে বহিষ্কার করা হয়।পরবর্তীতে সে ৫ আগস্টের পর দেশে এসে এলাকায় আধিপত্য নিতে বিভিন্ন যায়গায় দখলসহ মানুষেকে হুমকি ধামকি প্রদান করতে থাকে।গতকাল শুক্রবার সে নিজের মত করে মশজিদ কমিটি ঘোষণা দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর তোপের মুখে তা প্রতিহত হয়।পরবর্তীতে এলাকাবাসী এই ধর্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে। সেই মিছিলকে কেন্দ্র করে আমাদের ফাঁসাতে সে আজ সাংবাদ সম্মেলন করেছে।আমরা এই ধর্ষণকারীর বিচার চাই।
এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম বলেন,সুমন ভূইয়া এলাকার মশজিদসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে।আমরা এলাকাবাসীরা একত্রীত থাকার কারণে সে বার বার ব্যর্থ হয়ে এখন আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।আমি প্রশাসনের কাছে এটার সুষ্ঠু তদন্তসহ ব্যবস্থা নেওয়া অনুরোধ জানাই।