1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন | বাংলা মাটির নিউজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে খেলার মাঠ দখলে বাঁধা দেওয়ায় মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে যুবলীগ নেতা মুন্নার দল পরিবর্তন মুন্সীগঞ্জের শ্রীনগরে কোটিপতি হওয়ার প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাই,গ্রেপ্তার- ২ জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের মুন্সীগঞ্জ সদর সার্ভিসিং সেলের শুভ উদ্বোধন মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকসহ দুইজন গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেলো দুইজনের মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থীতা বাতিল ঘোষণা ভালুকায় হাইওয়ে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার,আটক- ১  ভালুকায় শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের পূর্ব রাখি গ্রামে শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।‎একই সঙ্গে রায়ে অপর আট আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।

‎আজ মঙ্গলবার(৩ মার্চ)ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-শাহাদাত বেপারী,জাহাঙ্গীর বেপারী ও ইব্রাহিম বেপারী।আর যাবজ্জীবন দণ্ডপ্রপ্তরা হলেন-মনির চৌকিদার,হায়াতুল ইসলাম চৌকিদার,হাবিব বেপারী,আশরাফুল খান,হুমায়ুন দেওয়ান,এমদাদ হালদার ওরফে ইমরান,আইয়ুব খাঁ ও লিটন বেপারী।

‎‎রায়ে দণ্ডিত আসামিদের মধ্যে শাহাদাত বেপারী কারাগারে রয়েছেন।ইব্রাহিম বেপারী,হাবিব বেপারী,এমদাদ হালদার এবং লিটন বেপারী পলাতক রয়েছে।অপর ৬ আসামীর জামিনে থেকে রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় এবং পলাতক আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়,প্রতিদিনের ন্যায় ২০২৩ সালের ১৩ জুন শ্যামল খাওয়া-দাওয়া শেষে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়ে।পূর্ব বিরোধের জেরে রাত ১টার দিকে এমদাদ জরুরি কথা আছে বলে শ্যামলকে ডেকে তোলে।দরজা খোলার সঙ্গে সঙ্গে শাহাদাত ভিকটিমের হাতে দুটি গুলি করে। জাহাঙ্গীর গুলি করে পায়ে।ইব্রাহিম বেপারীও পায়ে দুটি গুলি করে।আরও দুজন শ্যামলকে গুলি করেন।

শ্যামল ঘরের মেঝেতে লুটিয়ে পড়লে তারা টেনে-হেঁচড়ে বাইরে উঠানে নিয়ে এসে মারধর করে গুরুতর আহত করে। মৃত্যু নিশ্চিত করতে হাবিব মাথায় গুলি করে।শ্যামল গোঙ্গানি শব্দ করতে থাকলে শাহাদাত বেপারী চাইনিজ কুড়াল দিয়ে মাথার মাঝ বরাবর কোপ মারে।গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিদের কয়েকজ ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

বাড়ির ভাড়াটিয়া বাচ্চু ফোন করে বিষয়টি শ্যামলের ছোট ভাই ইব্রাহিম বেপারীকে জানায়।পরে তাকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎এ ঘটনায় ১৫ জুন ইব্রাহিম মিয়া মুন্সীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ আদালতে চার্জশিট দাখিল হয়।সেখান থেকে মামলাটি ঢাকার আদালতে পাঠানো হয়।

গত বছরের ১৪ জুলাই ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ৩৯ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করে।আসামী শাহাদাত বেপারী এবং হায়াতুল ইসলাম নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost