
মোঃআকাশ আহমেদ,ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও নিজস্ব অর্থায়নে শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ভালুকা পৌরসভার ৯ টি ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তি, গরীব অসহায় মানুষের বন্ধু ভালুকা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, সাইদুর রহমান, পৌর মহিলা দলের সভাপতি নাসরিন সুলতানা চায়না ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমিনুল ইসলাম এবং পৌর তাঁতী দলের সভাপতি সামাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট পৌর শাখার সভাপতি প্রদীপ বণিক সাধারণ সম্পাদক অসীম মোদক পুজা ফ্রন্টের পৌর সভার আহবায়ক মৃনাল বনিক মিঠু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।