
মোঃ সুমন হোসেন,স্টাফ রিপোর্টার
দেশের পর্যটন ও ভ্রমণের প্রতি ভালোবাসা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে নতুন একটি ভ্রমণ সংগঠন ‘বিক্রমপুর ভ্রমণ পরিবার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার ৭ নভেম্বর সকাল দশ টায় নবনির্বাচিত সভাপতি এস এম এ খালেকের বাসভবনে এক ও প্রাণবন্ত সভার মাধ্যমে এই নবযাত্রা উদযাপন করা হয়।সভায় উপস্থিত সবাইকে মৌসুমী ফলমুল ও মুখরোচক খাবারের মাধ্যমে আপ্যায়িত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক এস এম এ খালেক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংক ষোলঘর শাখার ব্যবস্থাপক মাহতাব উদ্দিন।সভায় সভাপতির বক্তব্যে জনাব এস এম এ খালেক বলেন,“বিক্রমপুর ভ্রমণ পরিবার আমাদের সকলের জন্য একটি নতুন যাত্রা। আমরা এই সংগঠনের মাধ্যমে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করব এবং ভ্রমণপ্রেমীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করব।আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন। তিনি বলেন, আমাদের এই সংগঠনটি অরাজনৈতিক এবং সম্পূর্ণ ভ্রমণপ্রেমীদের জন্য। আমরা নতুন প্রজন্মের মধ্যে ভ্রমণ-সংস্কৃতির বিকাশ ঘটাতে এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করতে চাই।সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন শাখার সাবেক ও বর্তমান কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সবাই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা,সদস্য বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভার শেষে নবনির্বাচিত সভাপতি জনাব এস এম এ খালেক কেক কেটে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন।উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে,‘বিক্রমপুর ভ্রমণ পরিবার’ ভ্রমণপিপাসু মানুষের মধ্যে বন্ধুত্ব,ঐক্য ও সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচন করবে।সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান খান, এ কে এম ফজলুল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শ্রীনগর শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম ঢালী,বাংলাদেশ কৃষি ব্যাংক রাঢ়িখাল শাখার সাবেক ব্যবস্থাপক মো: নুরুল ইসলাম,হাসাড়া শাখার সাবেক ব্যবস্থাপক মো: মিজানুর রহমান,বাড়ৈখালী শাখার সাবেক ব্যবস্থাপক মো:রফিকুল ইসলাম এবং সুনামগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক মো: সিদ্দিকুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক মুখ্য কর্মকর্তা মাধব চন্দ্র দাস, মুখ্য কর্মকর্তা মো:সামসুল হক,সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা রাশিদুল কবির খান,বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত তানজিলা ইসলাম,লৌহজং শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা নয়ন হোসেন,রাঢ়িখাল শাখার কর্মকর্তা প্রনব পাল,শ্রীনগর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার,কফিল উদ্দিন চৌধুরী হাই স্কুলের শিক্ষক মাওলানা ইউসুফ আলী, আক্তারুজ্জামান ভূইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার আরও অনেকে। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম, সদস্য বৃদ্ধি, ভ্রমণ আয়োজন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের বিষয়ে আলোচনা হয়। সভা শেষে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি জনাব এস এম এ খালেক কেক কেটে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন।‘বিক্রমপুর ভ্রমণ পরিবার’ একটি অরাজনৈতিক ও ভ্রমণপ্রেমীদের সংগঠন হিসেবে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা, দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন, নতুন প্রজন্মের মধ্যে ভ্রমণ-সংস্কৃতির বিকাশ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।নবগঠিত এই সংগঠনের মাধ্যমে ভ্রমণপিপাসু মানুষের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।