1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক নির্বাচিত হলেন ফারজানা আক্তার | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল

মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক নির্বাচিত হলেন ফারজানা আক্তার

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১০৮ বার

স্টাফ রিপোর্টার 

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।এ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন জনশক্তি যুব উন্নয়ন সংস্থার সভানেত্রী ফারজানা আক্তার।

রবিবার(১ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরে যুব সংগঠনের সদস্য,তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ এবং পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের তরুণ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।পাশাপাশি যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা সংগঠকদের মধ্য থেকে নারী ও পুরুষ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচন করা হয়। এ সময় নির্বাচিত সংগঠকদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এবার জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন জনশক্তি যুব উন্নয়ন সংস্থার সভানেত্রী ফারজানা আক্তার। যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি,কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছেন তিনি। পাশাপাশি নিজেও একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করছেন এবং সরকারি বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নিজের উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরছেন।যুব উন্নয়নে তাঁর এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ নারী যুব সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মিনহাজুল আলম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost