1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫০.৬২%, তিন প্রতিষ্ঠানে সবাই ফেল | বাংলা মাটির নিউজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫০.৬২%, তিন প্রতিষ্ঠানে সবাই ফেল মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন মুন্সীগঞ্জের কামারখাড়ায় চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি, ভোটারদের দ্বারে যুবদল নেতা নজরুল মোল্লা মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ,বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৮৬ মত সাহিত্য বৈঠক অনুষ্ঠিত ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন পত্নীতলায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয় ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫০.৬২%, তিন প্রতিষ্ঠানে সবাই ফেল

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার

স্টাফ রিপোর্টার 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।প্রতিষ্ঠান তিনটির মোট ১৩ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে ১০ জন, অন্য দুটি প্রতিষ্ঠান থেকে যথাক্রমে একজন ও দুজন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ,শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল গার্লস কলেজ।

শনিবার ৩১ অক্টোবর প্রকাশিত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে একজনও পাস করতে পারেননি।শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিয়ে তিনিও অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে,লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল গার্লস কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেননি।

এদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলায় সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ।জেলায় মোট ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৩৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন। অকৃতকার্য হয়েছেন ৪ হাজার ২৫৪ জন।

জেলার ছয়টি উপজেলার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে লৌহজং উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে গজারিয়া উপজেলা। সেখানে পাসের হার মাত্র ৩২ দশমিক ৯৪ শতাংশ।

জেলার সামগ্রিক পাসের হার ৫০ শতাংশের কিছু বেশি হলেও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও ফলাফল নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost