
আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পত্নীতলা উপজেলা যুবদলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল চারটায় এই কর্মসূচি পালিত হয়। পত্নীতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান (জোহা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সহ-সভাপতি সাদেকুল বারি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচার্ড , সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এ জেড মিজান এবং রমজান আলী সরদার।
উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা,পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান,
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, শাহির হোসেন শিপু, নাজমুল ইসলাম, বিপ্লব, রফিকুল ইসলাম এবং নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, তানিম, রয়েল,ছাত্রনেতা রাকিবুল হাসান, সেকেন্দার আলী বিশ্বাস, শাহিদ ইসলাম, সহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি পত্নীতলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।