1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকমুক্ত সমাজ ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী নাসির উদ্দিন মিয়া | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ,শিশুসহ আহত ৩ নারী Spotify Review 2026 বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও কুড়ালসহ সাদ্দাম গ্রেপ্তার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ বছরের শিশুকে অপহরণচেষ্টার অভিযোগ,দুই নারী থানায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকমুক্ত সমাজ ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী নাসির উদ্দিন মিয়া মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর কাছে গোসলে নেমে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকমুক্ত সমাজ ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নের প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী নাসির উদ্দিন মিয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার

স্টাফ রিপোর্টার 

“সত্য ও মানবতার পথে উন্নয়ন,শান্তি ও সমৃদ্ধির জন্য আপনাদের পাশে সবসময়”-এই প্রত্যয়কে সামনে রেখে একটি আধুনিক,পরিচ্ছন্ন,নিরাপদ ও সমৃদ্ধ ৯ নম্বর ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছেন উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর-নতুনচর নিয়ে গঠিত ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো: নাসির উদ্দিন মিয়া।

ওয়ার্ডের সার্বিক উন্নয়ন,পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,সামাজিক নিরাপত্তা জোরদার এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দিতে চান তিনি।পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দুর্ভোগের কথা শুনে সাধ্যমতো সমাধানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।

নাসির উদ্দিন মিয়ার প্রত্যাশা,জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে কাজ করবেন।তাঁর মতে,জনপ্রতিনিধিত্ব কেবল একটি পদ নয়; বরং এটি মানুষের সেবা,অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

এলাকার উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন মেম্বার পদপ্রার্থী মো:নাসির উদ্দিন মিয়া। তাঁর প্রচারবার্তায় বলা হয়েছে,“মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না,এটি একটি পরিবারকে নিঃস্ব করে এবং পুরো সমাজকে পঙ্গু করে দেয়।

মাদকাসক্তির ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার,সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তাঁর প্রত্যাশা,যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ,সুন্দর ও নিরাপদ সমাজ নির্মাণ সম্ভব।

নাসির উদ্দিন মিয়ার প্রচারবার্তার মূল লক্ষ্য হলো-মানুষের কল্যাণে কাজ করা,এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা।

তিনি বলেন,“আমি এমন একটি ওয়ার্ড দেখতে চাই,যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে,তরুণেরা কর্মসংস্থানের সুযোগ পাবে,শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং অসহায় মানুষ প্রয়োজনের সময় সহযোগিতা পাবে।এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন,জনগণের সহযোগিতা পেলে ৯ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন,উন্নত,মানবিক ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবেন।

মেম্বার পদপ্রার্থী মো:নাসির উদ্দিন মিয়ার প্রত্যাশা-জনগণের আস্থা,ভালোবাসা ও সহযোগিতায় গড়ে উঠবে একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত ৯ নম্বর ওয়ার্ড।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost