
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় জড়িত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত সিরাজদিখান থানা পুলিশের বিভিন্ন দল উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়,মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মেনহাজুল আলম,পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক মামলায় ৩ জন, মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ জন,চুরি মামলায় ২ জন, নিয়মিত মামলায় ৪ জন,রাজনৈতিক মামলায় ১ জন এবং সন্দেহভাজন হিসেবে ১ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়,গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।