1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
যে ধানের আবাদই নেই, সেই চালে সয়লাব বাজার: নেপথ্যে কোটি টাকার জালিয়াতি | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকাসক্ত ছেলের হাতে মা খুন বাবা গুরুতর আহত ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ,অটোচালক আটক ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার. মানিকগঞ্জে হরিরামপুর থানার থেকে সরকারি ৯ এমএম আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উধাও,ওসির বদলি ঘিরে রহস্য মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,সচেতনতামূলক মহড়া নওগাঁয় রাজশাহীতে পাচারের অভিযোগে ১২০ বস্তা সার জব্দ মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী রাজশাহী জেলায় সার পাচারের অভিযোগে দুটি গাড়ি থেকে ১২০ বস্তা ডিএপি কমপ্লেক্স সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সারের সরকারি মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত প্রায় ১০ টার দিকে স্থানীয় জনগণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুবলহাটি ইউনিয়নের সার ডিলার ওয়াসেফ আলী মোল্লার কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আমিন জব্দ করা সারগুলো সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলামের দায়িত্বে দুবলহাটি ইউনিয়ন পরিষদে সংরক্ষণের ব্যবস্থা করেন। পরে সেগুলো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার জিম্মায় রাখা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ পরবর্তীতে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। যে ধানের আবাদই নেই, সেই চালে সয়লাব বাজার: নেপথ্যে কোটি টাকার জালিয়াতি রংপুরে পৌরসভার ভবন নির্মাণকালে ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু ২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

যে ধানের আবাদই নেই, সেই চালে সয়লাব বাজার: নেপথ্যে কোটি টাকার জালিয়াতি

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার

মেহেদী হাসান (অন্তর), নওগাঁ:

কষ্টের উপার্জনে বাজার থেকে যে চাল কিনে ঘরে ফিরছেন সাধারণ মানুষ, তার প্রকৃত জাত ও উৎপাদন খরচ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। মাঠপর্যায়ে কৃষিবিজ্ঞানীদের স্পষ্ট তথ্য-দেশে বহুল আলোচিত তথাকথিত ‘মিনিকেট’ নামে কোনো ধানের জাতই নেই, অন্যদিকে ‘পায়জাম’ জাতের ধানের আবাদও বন্ধ হয়েছে বহু আগে। অথচ বাজারজুড়ে দেদারসে বিক্রি হচ্ছে এই দুই জাতের চাল। মূলত কম দামি চাল অটো রাইস মিলে ছাঁটাই, পলিশ ও বস্তার নাম পরিবর্তন করেই সাধারণ ভোক্তার পকেট কাটছে এক শ্রেণির অসাধু মিলার ও পাইকারি সিন্ডিকেট।

অনুসন্ধানে জানা যায়, বাজারে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন তথাকথিত ‘মিনিকেট’ চাল মূলত তৈরি হচ্ছে জিরা ও কাটারি ধান থেকে। অটো রাইস মিলে অতিরিক্ত ছাঁটাই ও পলিশের মাধ্যমে চাল চকচকে করে আকর্ষণীয় প্যাকেটে ‘মিনিকেট’ নাম দেওয়া হচ্ছে। যেখানে বাজারে ৫০ কেজির এক বস্তা জিরা বা কাটারি চাল ৩৬০০ থেকে ৩৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে একই চাল মিনিকেট নাম ধারণ করলেই দাম দাঁড়ায় ৪২০০ থেকে ৪৬০০ টাকা পর্যন্ত। মিলার পর্যায়ে ৫০ কেজির বস্তাপ্রতি উৎপাদন খরচ প্রায় ৩১০০ টাকা হলেও মিলাররা তা বিক্রি করছেন ৩৫০০ থেকে ৩৮০০ টাকায়। এরপর পাইকারিতে ৩৯০০ থেকে ৪০০০ এবং হাতবদল হয়ে খুচরা বাজারে তা গিয়ে ঠেকছে ৪২০০ থেকে ৪৪০০ টাকায়। অর্থাৎ, কেবল ছাঁটাই ও মোড়ক পরিবর্তনের কারণে বস্তাপ্রতি ভোক্তার পকেট থেকে খসছে ৬০০ থেকে ৮০০ টাকা অতিরিক্ত।

একই কৌশলে চলছে পায়জাম চালের জালিয়াতি। জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে পায়জাম ধানের চাষ দেশে প্রায় বন্ধ থাকলেও বাজারে কম দামি ‘স্বর্ণা-৫’ চালকে প্রক্রিয়াজাত করে পায়জাম হিসেবে বিক্রি করা হচ্ছে।

এ দিকে খোলা বাজারে ২৫ কেজির এক বস্তা স্বর্ণা-৫ চালের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা, অথচ সেটি পায়জাম নাম দিয়ে বিক্রি হচ্ছে ১৪৫০ থেকে ১৬০০ টাকায়। নওগাঁর মোকামগুলো থেকে ১৫ টনের এক ট্রাক চাল পায়জাম নামে রাজধানীতে পাঠানো হলে শুধুমাত্র নাম বদলে বাড়তি মুনাফা উঠছে প্রায় ৯০ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০হাজার পর্যন্ত। অর্থাৎ প্রতি কেজিতে ক্রেতার কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অন্তত ৬থেকে ৮ টাকারও বেশি।

প্রতারণার জাল বিস্তার করেছে সুগন্ধি চালের বাজারেও। অভিযোগ রয়েছে, ব্রি-ধান ৯০-এর সাথে কৃত্রিম সুগন্ধি পাউডার বা সেন্ট মিশিয়ে এবং ব্রি-৩৪ জাতের চাল কিংবা জিরা চাল মিক্সিং করে তা পোলাও ও আতপ চাল হিসেবে বাজারে ছাড়া হচ্ছে। সাধারণ মানের এই মিশ্রিত চাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২৪০ টাকা দরে।

জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, একসময় পায়জাম ধানের চাল বাজারে বিক্রি হতো। বর্তমানে সেই চালের চাহিদাকে কাজে লাগিয়ে স্বর্ণা-৫ চালকে পায়জাম নামে বিক্রি করা হচ্ছে। একইভাবে, বাজারে চাহিদা থাকায় জিরা চাল মিনিকেট নামে বিক্রি হচ্ছে। ফলে একই চাল বিভিন্ন নামে বাজারজাত করা হচ্ছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: ফরহাদ খন্দকার জানান, স্বর্ণা পাচঁ ও পায়জাম চালের পার্থক্য নিয়ে বিভ্রান্তিতে ভোক্তারা। ব্র্যান্ডের ওপর ভরসা করে চাল কিনলেও সুযোগ নিচ্ছেন কিছু উৎপাদক। অনিয়মে জড়িত মিলারদের চিহ্নিত করে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরোও জানান ছোট মিলারদের ট্রেডমার্ক নিবন্ধনের আওতায় আনার বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন দ্রুত চিঠি পাঠানো হবে সকল মিলারকে।

সচেতন মহলের অভিযোগ, মিল থেকে খুচরা পর্যায় পর্যন্ত হাতবদলের নামে চালের দাম বৃদ্ধি এবং প্যাকেট বদল করে জাত পরিবর্তনের এই মহোৎসব চললেও কার্যত নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অটো রাইস মিল ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেটের কাছে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাজার তদারকি সংস্থাগুলোর অসহায়ত্ব সাধারণ ভোক্তাকে চরম আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। অবিলম্বে চালের জাতভিত্তিক সঠিক লেবেলিং নিশ্চিত এবং মিল পর্যায়ে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা।

মেহেদী হাসান (অন্তর)জেলা প্রতিনিধি নওগাঁ। তারিখ:১৩.১০.২৬ 01742-162355

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

নওগাঁয় রাজশাহীতে পাচারের অভিযোগে ১২০ বস্তা সার জব্দ মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী রাজশাহী জেলায় সার পাচারের অভিযোগে দুটি গাড়ি থেকে ১২০ বস্তা ডিএপি কমপ্লেক্স সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সারের সরকারি মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত প্রায় ১০ টার দিকে স্থানীয় জনগণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুবলহাটি ইউনিয়নের সার ডিলার ওয়াসেফ আলী মোল্লার কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আমিন জব্দ করা সারগুলো সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলামের দায়িত্বে দুবলহাটি ইউনিয়ন পরিষদে সংরক্ষণের ব্যবস্থা করেন। পরে সেগুলো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার জিম্মায় রাখা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ পরবর্তীতে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নওগাঁয় রাজশাহীতে পাচারের অভিযোগে ১২০ বস্তা সার জব্দ মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী রাজশাহী জেলায় সার পাচারের অভিযোগে দুটি গাড়ি থেকে ১২০ বস্তা ডিএপি কমপ্লেক্স সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সারের সরকারি মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত প্রায় ১০ টার দিকে স্থানীয় জনগণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুবলহাটি ইউনিয়নের সার ডিলার ওয়াসেফ আলী মোল্লার কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আমিন জব্দ করা সারগুলো সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলামের দায়িত্বে দুবলহাটি ইউনিয়ন পরিষদে সংরক্ষণের ব্যবস্থা করেন। পরে সেগুলো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার জিম্মায় রাখা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ পরবর্তীতে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১১:৪৯
  • ৩:৫৭
  • ৫:৩৯
  • ৬:৫২
  • ৫:৫৪

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost