1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের কামারখাড়ায় চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি, ভোটারদের দ্বারে যুবদল নেতা নজরুল মোল্লা | বাংলা মাটির নিউজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৫০.৬২%, তিন প্রতিষ্ঠানে সবাই ফেল মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন মুন্সীগঞ্জের কামারখাড়ায় চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি, ভোটারদের দ্বারে যুবদল নেতা নজরুল মোল্লা মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ,বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানের তাহিয়া ইসলাম শাইরার এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১২৮৬ মত সাহিত্য বৈঠক অনুষ্ঠিত ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন পত্নীতলায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয় ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জের কামারখাড়ায় চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি, ভোটারদের দ্বারে যুবদল নেতা নজরুল মোল্লা

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার

স্টাফ রিপোর্টার 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে জনসংযোগ শুরু করেছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে তিনি স্থানীয় মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কামারখাড়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বাজারের ব্যবসায়ী,স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন নজরুল ইসলাম মোল্লা। পাশাপাশি তাঁদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশার কথা তুলে ধরেন।

লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম মোল্লা বলেন, “আমি কামারখাড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে।এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও জানান,জনপ্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।পরপর দুইবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চান তিনি।

নজরুল ইসলাম মোল্লা বলেন,এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাঁদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান।চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কামারখাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করছে।এরই অংশ হিসেবে নজরুল ইসলাম মোল্লার লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রমকে তাঁর সম্ভাব্য প্রার্থিতার প্রাথমিক প্রচার হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার বিকেলে কামারখাড়া বাজারে লিফলেট বিতরণের সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost