1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিজয় ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন winningz en France : régler les consentements pendant une demande de fermeture de compte Betify : comment signaler une limite personnelle différente du réglage confirmé মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬ বছরের শিশুকন্যাকে হত্যা, চিকিৎসাধীন বাবার মৃত্যু,আটক- ১ মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক ক্যাবলে আগুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবাকে কুপিয়ে জখম,৬ বছরের শিশুকে হত্যা মুন্সীগঞ্জে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণাধীন কাজ শেষ হওয়ার আগেই ড্রেনের স্ল্যাবে ফাটল মুন্সীগঞ্জে চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর

ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে হবিরবাড়ী যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার

মোঃ আকাশ আহমেদ,ভালুকা প্রতিনিধিঃ- 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

​বৃহস্পতিবার বিকেলে হবিরবাড়ী ইউনিয়নের সোনার  বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে যোগ দেন।

​পরে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহা নূর আলম খান বাপ্পিসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সব আন্দোলন-সংগ্রাম, দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।” যুবসমাজকে সুসংগঠিত রেখে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

​তারা আরও বলেন, যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সংগঠনের গৌরবময় ঐতিহ্য ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost