1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবাকে কুপিয়ে জখম,৬ বছরের শিশুকে হত্যা | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
winningz en France : régler les consentements pendant une demande de fermeture de compte Betify : comment signaler une limite personnelle différente du réglage confirmé মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬ বছরের শিশুকন্যাকে হত্যা, চিকিৎসাধীন বাবার মৃত্যু,আটক- ১ মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক ক্যাবলে আগুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবাকে কুপিয়ে জখম,৬ বছরের শিশুকে হত্যা মুন্সীগঞ্জে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণাধীন কাজ শেষ হওয়ার আগেই ড্রেনের স্ল্যাবে ফাটল মুন্সীগঞ্জে চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর মুন্সীগঞ্জের মেঘনায় অভিযানে ১ লাখ বর্গ মিটার কারেন্ট জাল,২৫০ কেজি ইলিশ জব্দসহ ৩ জেলের কারাদণ্ড Nederlandse bezoekers verkennen providersecties gerichter in Winplace casino

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবাকে কুপিয়ে জখম,৬ বছরের শিশুকে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গোলাপ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ছয় বছরের শিশুকন্যা তওবাকে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গুরুতর আহত গোলাপ হোসেন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (২৮ অক্টোবর)বিকেল ৫টার দিকে রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তওবার বাবা গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়,তওবার দাদা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন। বুধবার বিকেলে দাদার সঙ্গে দেখা করে ফেরার পথে তওবা ও তার বাবা গোলাপ হোসেন হামলার শিকার হন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

একই ঘটনায় শিশু তওবাকে হত্যা করে তার মরদেহ ইটভাটার পাশে একটি পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আলাউদ্দিন বলেন,শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost