1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের মেঘনায় অভিযানে ১ লাখ বর্গ মিটার কারেন্ট জাল,২৫০ কেজি ইলিশ জব্দসহ ৩ জেলের কারাদণ্ড | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণাধীন কাজ শেষ হওয়ার আগেই ড্রেনের স্ল্যাবে ফাটল মুন্সীগঞ্জে চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর মুন্সীগঞ্জের মেঘনায় অভিযানে ১ লাখ বর্গ মিটার কারেন্ট জাল,২৫০ কেজি ইলিশ জব্দসহ ৩ জেলের কারাদণ্ড Nederlandse bezoekers verkennen providersecties gerichter in Winplace casino মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা-এনসিপি  মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে হোটেল ও আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ,শিশুসহ আহত ৩ নারী

মুন্সীগঞ্জের মেঘনায় অভিযানে ১ লাখ বর্গ মিটার কারেন্ট জাল,২৫০ কেজি ইলিশ জব্দসহ ৩ জেলের কারাদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন।এ সময় দুটি ইঞ্জিনচালিত কাঠের জেলে নৌকাও জব্দ করা হয়।অভিযানে আটক তিন জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ ১২টি মাদ্রাসা ও এতিমখানা এবং ১০২ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

অভিযানে আটক তিন জেলের মধ্যে দুজনকে ১৫ দিন করে এবং অপরজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা দুটি কাঠের ইঞ্জিনচালিত জেলে নৌকা মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের হেফাজতে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ও কোস্ট গার্ডের গজারিয়া সাব স্টেশনের সদস্যরা সহযোগিতা করেন।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost