1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজনের খোঁজ নেই,থানায় অভিযোগ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে জামায়াতের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যক্তিগত উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স সেবার উদ্ভোদন নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজনের খোঁজ নেই,থানায় অভিযোগ আমি শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে’: এমপি বাচ্চু aruba bet : que faire après une fusion bancaire et un paiement retourné ? মুন্সীগঞ্জের সিরাজদিখানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার মুন্সীগঞ্জের চরকেওয়ারে বাড়ি থেকে ডেকে নিয়ে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা নওগাঁরপত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে উপজেলা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ নওগাঁর পোরশায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজনের খোঁজ নেই,থানায় অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার

মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর নবজাতকের কী হয়েছে, তা জানতে পারছেন না বলে অভিযোগ করেছেন বাবা শান্ত ইসলাম। এ ঘটনায় নওগাঁর বলাকা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগও করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।

শান্ত ইসলামের অভিযোগ, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। উভয় পরীক্ষার প্রতিবেদনেই গর্ভে যমজ জীবিত ভ্রূণ থাকার কথা উল্লেখ ছিল।

১২ অক্টোবর জয়পুরহাটের আক্কেলপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে দুটি জীবিত ভ্রূণের উপস্থিতির কথা বলা হয়। সেখানে উভয়ের হৃদ্‌স্পন্দন প্রতি মিনিটে ১৪৭ বার উল্লেখ করা হয়। পরে ২১ অক্টোবর নওগাঁর রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনেও দুটি জীবিত ভ্রূণের কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তাদের হৃদ্‌স্পন্দন যথাক্রমে ১৪৬ ও ১৪০ বার প্রতি মিনিটে পাওয়া যায়। সম্ভাব্য ওজন উল্লেখ করা হয় ২ হাজার ৩৩১ ও ২ হাজার ৪৮৬ গ্রাম।

শান্ত ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে তাঁর স্ত্রীকে নওগাঁর বলাকা ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে ওই চিকিৎসকের অধীনে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। কিন্তু অস্ত্রোপচারের পর পরিবারের কাছে একটি নবজাতক হস্তান্তর করা হলেও অপর সন্তানটির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

শান্ত ইসলামের অভিযোগ, অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেয়নি। বরং বিষয়টি ধামাচাপা দিতে তাঁকে আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অপর নবজাতকের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শান্ত ইসলামের স্ত্রী শান্তনা আক্তার বলেন, ‘যমজ সন্তানের বিষয়ে ভালো চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নেওয়ার জন্য ডা. মাহফুজা খাতুনের কাছে যাই। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সিজার করার পরামর্শ দেন। তাঁর পরামর্শ অনুযায়ী বলাকা ক্লিনিকে ভর্তি হই। সিজারের আগেও জানতাম, আমার দুটি সন্তান—একটি ছেলে ও একটি মেয়ে। কিন্তু সিজারের পর আমাকে একটি মেয়ে দেখানো হয়।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা প্রতিবাদ করেন। তখন আমার পেটের কাটা অংশ সেলাই না করে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ফেলে রাখা হয়। এ সময় মোবাইল ফোন দিয়ে ভিডিও করা হয়। বলা হয়, তাঁদের কথা না মানলে আমাকে এ অবস্থায় রেখেই দেওয়া হবে। পরে আমার কাঁপুনি শুরু হলে তাঁদের বলি, আপনাদের সব কথা শুনব, আগে পেটের সেলাইটা করেন। এরপর চিকিৎসক আমার সঙ্গে রাগারাগি ও হুমকি-ধমকি দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে পেটের কাটা অংশ সেলাই করা হয়। আমি আমার দুই সন্তানকেই চাই। আমার সন্তানকে কোথায় রাখা হয়েছে, তা জানতে চাই।’

বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, ‘ডা. মাহফুজা খাতুনের রোগী হিসেবে তাঁর পরামর্শেই ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনিই নিজে অস্ত্রোপচার করেছেন। সন্তান একটি নাকি দুটি হয়েছে, তা ওই চিকিৎসকই বলতে পারবেন। এ বিষয়ে আমরা কিছু জানি না।’

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘নবজাতকের বাবা নিজে থানায় গিয়ে অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কোনো বক্তব্য দেননি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost