1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁরপত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে উপজেলা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের চরকেওয়ারে বাড়ি থেকে ডেকে নিয়ে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা নওগাঁরপত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে উপজেলা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ নওগাঁর পোরশায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা ভালুকায় জমি নিয়ে বিরোধে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা-ক্ষুব্ধ তৃণমূল নওগাঁয় শত বছরের অবহেলিত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন কুড়িগ্রামে সড়কের পাশে প্ল্যান্ট মেশিন, কালো ধোঁয়া ও ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁয় ৬ হাজার মানুষের শত বছরের প্রত্যাশা, বিলের মধ্যে হচ্ছে বজ্রনিরোধক ছাউনি উলিপুরে জুয়া খেলার অবস্থায় সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নওগাঁরপত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে উপজেলা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা পরিষদ হলরুমে বেইজলাইন সার্ভের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১০টায় ডাসকো ফাউন্ডেশনের ‘থ্রাইভ’ (THRIVE) প্রকল্পের আয়োজনে এবং হেকস/ইপার (HEKS/EPER)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেকস/ইপার বাংলাদেশ-এর সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর জনাব আ ফ ম রুকুনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ তোফাজ্জল হোসেন, টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসি) জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং প্রকল্পের সুবিধাবহোযোগী অংশগ্রহণকারীগণ।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ লুৎফর রহমান রাফিন।

সভার শুরুতে প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ আলতাফুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প সম্পর্কিত বিশদ ধারণা, দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, মতবিনিময় সভার উদ্দেশ্য, প্রকল্পের মূল লক্ষ্য ও কার্যক্রম এবং বেইজলাইন সার্ভের প্রাপ্ত তথ্যাদি তুলে ধরেন।

পরবর্তীতে অতিথিবৃন্দের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনা, মতামত গ্রহণ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় প্রকল্পের অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন এবং উপস্থিত কর্মকর্তাবৃন্দ প্রকল্পের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত আরা ডাসকো ফাউন্ডেশনের কাজের স্বচ্ছতা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং বেইজলাইন সার্ভে ও এফজিডি (FGD)-র মাধ্যমে সংগৃহীত তথ্যের সঠিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি পূর্বে মাঠপর্যায়ে পরিদর্শনকৃত প্রকল্পের কাজের চমৎকার অগ্রগতির কথা স্মরণ করেন এবং জনস্বার্থে এই প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি করার জোর সুপারিশ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost