1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জের সলঙ্গাতে দবিরগঞ্জে প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  ফুলবাড়ীয়ায় রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাটানী মথুরাদী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ‘ঘরোয়া টুর্নামেন্ট ২০২৬’ সিজন ৩ এর প্রস্তুতি শুরু দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল wildrobin : quelles informations vérifier quand les gains en cascade ne correspondent pas aux documents ? Comment documenter un écart entre une récompense annoncée et créditée sur bassbet মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অর্থ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি ২১ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য :শিক্ষার মান নিয়ে প্রশ্ন

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার

স্টাফ রিপোর্টার 

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড়স্থ বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোয়ালবাড়ি-সন্তোষপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও বাংলাদেশবিরোধী শক্তি দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে যুবদল তা কঠোরভাবে প্রতিহত করবে।

যেকোনো ধরনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা মোকাবিলায় মুন্সীগঞ্জ জেলা যুবদল রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো:সোহেল আহম্মেদ রানা,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না,সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্যসচিব সাহাদাত সিকদার,সাবেক উপজেলা যুবদল সভাপতি ইকবাল হোসেনসহ জেলা ও উপজেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না বলেন, “দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে কেউ যেন দেশকে অশান্ত করার সুযোগ নিতে না পারে,সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলা যুবদলের সভাপতি মো:সোহেল আহম্মেদ রানা বলেন, “দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল সোচ্চার থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost