1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অর্থ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
wildrobin : quelles informations vérifier quand les gains en cascade ne correspondent pas aux documents ? Comment documenter un écart entre une récompense annoncée et créditée sur bassbet মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অর্থ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি ২১ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য :শিক্ষার মান নিয়ে প্রশ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা,গুরুতর আহত ৩ জনকে ঢাকায় প্রেরণ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যার বিচার ও মতি স্যারের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বৃদ্ধের,আহত- ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অর্থ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়ার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অর্থ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১টার দিকে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার সামনে ঘন্টা ব্যাপী একর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা। মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক ফেরদৌস রেজা চৌধুরী গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরেন।

এসময় পাঁচ দফা দাবি তুলে ধরে-আত্মসাৎ করা অর্থের পরিমাণ ও প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা প্রকাশ,অডিট ও তদন্ত প্রতিবেদন জানানো,উদ্ধার হওয়া অর্থের পরিমাণ এবং দায়ীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা প্রকাশ করা। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পূর্ণ আমানত ফেরতের সিদ্ধান্ত ও টাকা ফেরতের নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন,তাঁরা কোনো সংঘাতে যেতে চান না। শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে নিজেদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত চান। এ বিষয়ে দ্রুত ও স্বচ্ছ সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

উল্লেখ্য,শ্রীনগর শাখায় অর্থ আত্মসাতের ঘটনায় গত ৭ অক্টোবর সাবেক দুই ব্যবস্থাপক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ। এর আগে গত ৩০ সেপ্টেম্বর অর্থ আত্মসাতের মূল অভিযোগে ব্যাংকটির ক্যাশ কর্মকর্তা শরীফুজ্জামান সোহাগকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জন গ্রেফতার হয়েছেন।

অভিযোগ রয়েছে,ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ দেওয়া হলেও গ্রাহকদের হিসাবে সেই অর্থ জমা হয়নি। আবার কোনো কোনো গ্রাহকের অজান্তেই তাঁদের হিসাব থেকে টাকা উত্তোলন করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩১৫ জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন বলে অগ্রণী ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।তাঁদের দাবি,আত্মসাৎ ও অনিয়মের পরিমাণ ২৫ কোটি টাকার বেশি।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। তবে ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost