1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের চরকেওয়ারে বাড়ি থেকে ডেকে নিয়ে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের চরকেওয়ারে বাড়ি থেকে ডেকে নিয়ে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা নওগাঁরপত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে উপজেলা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ নওগাঁর পোরশায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা ভালুকায় জমি নিয়ে বিরোধে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা-ক্ষুব্ধ তৃণমূল নওগাঁয় শত বছরের অবহেলিত সড়কের উন্নয়নকাজের উদ্বোধন কুড়িগ্রামে সড়কের পাশে প্ল্যান্ট মেশিন, কালো ধোঁয়া ও ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁয় ৬ হাজার মানুষের শত বছরের প্রত্যাশা, বিলের মধ্যে হচ্ছে বজ্রনিরোধক ছাউনি উলিপুরে জুয়া খেলার অবস্থায় সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

মুন্সীগঞ্জের চরকেওয়ারে বাড়ি থেকে ডেকে নিয়ে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাত পৌনে ১০টার দিকে ভিটিহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জাহেদ বেপারী আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সমর্থক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার দুপুর অথবা বিকেলে স্বজনরা মরদেহ মুন্সীগঞ্জে নিয়ে আসবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিপক্ষ ফরিদ হোসেন ও তাঁর সহযোগীরা আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পর তাঁরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে এলাকায় নানা অপতৎপরতা চালাচ্ছেন। জাহেদ ও ফরিদ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যের সমর্থক ছিলেন। সেই সময় থেকেই তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল।

গ্রামবাসীর ভাষ্য, রাজনৈতিক বিরোধের পাশাপাশি আগামী শুক্রবার ভিটিহোগলা গ্রামের একটি মাজারে ওরস আয়োজন নিয়েও বিরোধ থাকতে পারে। মাজারকেন্দ্রিক বিরোধের জেরেও হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন সমকালকে বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি বলেন, তিনি নিজেসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে একাধিক বিষয় সামনে রেখে তদন্ত চলছে। স্থানীয় ফরিদসহ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৯
  • ১১:৪৫
  • ৩:৪৩
  • ৫:২৩
  • ৬:৩৮
  • ৬:০৪

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost